
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নারায়ণগঞ্জ হয়ে চাঁদপুর যাত্রাকে কেন্দ্র করে ব্যাপক শোডাউনের মাধ্যমে অভ্যর্থনা জানিয়েছে নারায়ণগঞ্জ ১ আসনের সংসদসদস্য মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপুর পক্ষে জেলা বি এন পির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন এর নেতৃত্বে নেতাকর্মীরা।শনিবার (১৬ মে) সকাল থেকেই কাঁচপুর মহাসড়কের একপাশে ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান নেন উপজেলা বি এন পির বিপুল সংখ্যক নেতাকর্মী। সকাল সোয়া নয়টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর মহাসড়ক অতিক্রম করার সময় নেতাকর্মীরা দুই হাত নেড়ে তাকে অভ্যর্থনা জানান।এসময় তারেক রহমানও গাড়ি থেকে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা ও সালাম বিনিময় করেন। এতে উপস্থিত নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
জেলা বি এন পির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন আমাদের মাঝে আজ যে বাঁধভাঙা উচ্ছ্বাস, যে স্লোগান আর ফুলের পাপড়ি দেখছেন, তা কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের নেতার প্রতি রূপগঞ্জ উপজেলা বি,এন,পি ও সাধারণ মানুষের গভীর ভালোবাসা এবং আস্থার বহিঃপ্রকাশ। ফ্যাসিবাদের রক্তচক্ষু, অবর্ণনীয় নির্যাতন, আর মিথ্যা মামলার পাহাড় ডিঙিয়ে আমরা রাজপথে টিকে ছিলাম। আমাদের নেতা তারেক রহমান আমাদের শিখিয়েছেন কীভাবে মাথা নত না করে লড়াই করতে হয়।
তিনি আরো বলেন,আজকের এই জনসমুদ্র প্রমাণ করে দেশের মানুষ জননেতা তারেক রহমানের নেতৃত্বের প্রতি কতটা আস্থাশীল। সুদীর্ঘ সময় পর প্রিয় নেতাকে একনজর দেখতে এবং তাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে আজ সকাল থেকেই রূপগঞ্জ সহ আশপাশের প্রতিটি এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।